Loading..
চলুন এক জন ভ্রমণ প্রিয় মানুষ হিসেবে আমাদের নরসিংদীকে ভালো করে চিনি এবং বিশ্বময় আমরা নিজেরাই “প্রেজেন্ট” করি।
১) পৃথিবী বিখ্যাত অমৃত স্বাদের সাগর কলার জন্য বিখ্যাত নরসিংদী।
২) এশিয়া বিখ্যাত সেন্টযুক্ত রসালো আনারশের জন্য বিখ্যাত নরসিংদীর রাবানের আনারশ।
৩) বাংলাদেশর মধ্যে সবচেয়ে ভালো রসালু মিষ্টি স্বাদের কাঠালের জন্য বিখ্যাত নরসিংদী।
৪) নরসিংদীতে যে মান এবং স্বাদের লটকন হয় তা পৃথিবীর আর কোথাও খোজে পাওয়া দুষ্কর।
৫) মন মাতানো বাতাবি লেবুর জন্য বিখ্যাত নরসিংদী।
৬) বাংলাদেশের সবচেয়ে বেশি এবং সতেজ সবজি উৎপাদনের জন্য বিখ্যাত নরসিংদী।
৭) গ্রামীণ সৌন্দর্জ্যের জন্য বিখ্যাত নরসিংদী।
৮) বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় উৎপাদনের জন্য বিখ্যাত নরসিংদী।
৯) এশিয়ার সর্ব বৃহৎ সার কারখানা আমাদের নরসিংদীতে।
১০) দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন প্রত্নতত্ত্ব “ওয়ারি বটেশ্বরের” আবস্থান আমাদের নরসিংদী।


