২০১৪ সাল থেকে এই ফ্রি সেবার মাধ্যমে ট্রেন যাত্রীদের মনে ভালোবাসার স্থান দখল করে নিয়েছেন তিনি। এভাবেই ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিদিন। সাজ্জাদ হোসেন ছাড়াও ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বেচ্ছায় ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন আরো অনেকে। কিন্তু তাদের তুলনায় সবচেয়ে বেশি ট্রেন যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
সাজ্জাদ হোসেন জানান, আমি ২০০৮ সাল থেকেই ট্রেনে আসা যাওয়া করি। সেই সময়ে রেলস্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ অনেক সময় দেখা গেছে সঠিক সময়ে স্টেশনে ট্রেন পৌঁছত না। আর এই ধারণা থেকে রেলস্টেশনে বিলম্বে পৌঁছার কারণে ট্রেন অনেক সময় পেতাম না। এভাবেই চলতে থাকে বছরের পর বছর।


